আসন্ন কর্মসূচি
দেশে দেড় মাসব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি শুরু
তারিখ
06-12-2025
সময়
নির্ধারিত নয়
স্থান
Dhaka
অংশগ্রহণকারী
0+ প্রত্যাশিত
বিস্তারিত বিবরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী দুস্থ ও অসহায় মানুষের জন্য দেড় মাসব্যাপী বিশেষজ্ঞ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির প্রথম পদক্ষেপ শুরু হলো আজ।
শনিবার (০৬ ডিসেম্বর) ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনের উদ্যোগে সূত্রাপুরের লালকুঠি এলাকায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সৌজন্যে এবং ড্যাব ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সহযোগিতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, ন্যাশনাল মেডিকেল কলেজ ড্যাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা।
আয়োজকরা জানান, এই কর্মসূচির লক্ষ্য—অসহায়, নিম্নআয়ের এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া এবং মানবিক সহায়তার মাধ্যমে বিএনপি নেতৃত্বের সামাজিক দায়িত্ব আরও দৃঢ়ভাবে বাস্তবায়ন করা।