Doctors Association of Bangladesh Logo

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব

১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন
DAB Logo

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব

১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন
প্রচ্ছদআমাদের সম্পর্কে
প্রকাশনাপ্রেস বিজ্ঞপ্তিসেবা সমূহযোগাযোগ
তারেক রহমানের বাণী

তারেক রহমানের বাণী


বিসমিল্লাহির রহমানির রাহিম ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কাউন্সিল ও নির্বাচন ২০২৫ উপলক্ষে আমি দেশের সব চিকিৎসক, বিশেষ করে ড্যাব-এর নিবেদিতপ্রাণ সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই নির্বাচন ড্যাব-এর ইতিহাসে এক বড় পরিবর্তন নিয়ে এসেছে। প্রথমবারের মতো, সব সদস্য সরাসরি ভোট দিয়ে তাঁদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এটা আমাদের গণতান্ত্রিক চেতনারই প্রতিফলন–যেখানে স্বচ্ছতা, অংশগ্রহণ আর আস্থার জায়গা তৈরি হয়। ড্যাব শুধু একটি পেশাজীবী সংগঠন নয়–এটি আমাদের জাতীয় ইতিহাস, স্বাধীনতা আর মানবিক মূল্যবোধের অংশ। চিকিৎসকদের অধিকার রক্ষা করার পাশাপাশি, ড্যাব সবসময়ই ন্যায়বিচার, মানবতা ও গণতন্ত্রের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আমাদের দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চাই– যা সবার জন্য সুলভ, মানসম্মত ও আধুনিক হবে। যেখানে চিকিৎসকরা সম্মান পাবেন, স্বাস্থ্য প্রশাসনে জবাবদিহিতা থাকবে, আর জনগণ পাবে মর্যাদাপূর্ণ সেবা। আমি বিশ্বাস করি, এই লক্ষ্য পূরণে ড্যাব একটি শক্তিশালী অংশীদার হিসেবে কাজ করতে পারবে– গবেষণা, পরামর্শ, নীতিনির্ধারণ ও জনসচেতনতা গঠনে সক্রিয়ভাবে অংশ নিয়ে। এই নির্বাচন হোক ড্যাব-এর জন্য নতুন সম্ভাবনার সূচনা। আমরা চাই, ড্যাব হয়ে উঠুক চিকিৎসকদের মর্যাদা ও জনগণের স্বাস্থ্যসেবার অধিকার রক্ষার একটি বলিষ্ঠ প্ল্যাটফর্ম। সবশেষে, নির্বাচন পরিচালনা কমিটির সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাই এই নির্বাচনের সফল আয়োজন সম্ভব করেছে।



তারেক রহমান

প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ

চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

DAB Logo

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব

১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন

১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ড্যাব চিকিৎসা খাতের সার্বিক উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত অধিকার সুরক্ষা এবং সর্বসাধারণের উন্নত স্বাস্থ্যসেবায় নিরলসভাবে নিবেদিত।

৩১৭, শেখ প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা, বাংলাদেশ।

প্রোগ্রাম ও সেবা

  • আমাদের প্রোগ্রাম
  • আসন্ন প্রোগ্রাম
  • প্রেস নোটিশ
  • সেবাসমূহ
  • প্রকাশনা

গুরুত্বপূর্ণ লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • প্রতিষ্ঠাতা সংগঠক
  • সদস্য তালিকা
  • যোগাযোগ

সংযুক্ত থাকুন

আমাদের লেটেস্ট নোটিশ ও হেলথ আপডেট পেতে নিউজলেটারে সাবস্ক্রাইব করুন।

সোশ্যাল মিডিয়া

© 2026 ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিশর্তাবলী