Doctors Association of Bangladesh Logo

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব

১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন
DAB Logo

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব

১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন
প্রচ্ছদআমাদের সম্পর্কে
প্রকাশনাপ্রেস বিজ্ঞপ্তিসেবা সমূহযোগাযোগ
বেগম খালেদা জিয়ার বাণী

বেগম খালেদা জিয়ার বাণী


ড্যাব নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ বাণী  


বিসমিল্লাহির রাহমানির রাহিম


ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর আসন্ন সম্মেলন উপলক্ষে আমি সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গঠিত এই সংগঠন চিকিৎসা পেশায় নিয়োজিত দেশপ্রেমিক চিকিৎসকদের এক অগ্রণী প্ল্যাটফর্ম।

স্বাস্থ্যখাত একটি জাতির মৌলিক অধিকার ও উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। একটি আধুনিক, বিজ্ঞানসম্মত এবং মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, চিকিৎসকদেরও নৈতিক ও পেশাগত দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের স্বাস্থ্যখাতের কাঠামোগত উন্নয়ন, আধুনিক অবকাঠামো গড়ে তোলা এবং সাধারণ জনগণের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সুলভ করার ক্ষেত্রে ড্যাব অগ্রণী ভূমিকা পালন করবে। বর্তমান প্রেক্ষাপটে,দেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা ও অসুবিধা আমাদের নতুনভাবে ভাবতে এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার দিকে অগ্রসর হতে বাধ্য করেছে। তাই এই সম্মেলনের মধ্য দিয়ে ড্যাব তার নতুন কর্মপন্থা নির্ধারণ করবে এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে– এই আমার প্রত্যাশা।

ড্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই জনস্বাস্থ্য রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও এই সংগঠন স্বাস্থ্যখাতের সংস্কার, নীতি নির্ধারণ, এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে বড় অবদান রাখবে– এই বিশ্বাস আমি রাখি। আসুন, আমরা সকলে মিলে একটি সুস্থ, সচল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি– যেখানে প্রতিটি নাগরিক তার স্বাস্থ্যসেবার মৌলিক অধিকার নিশ্চিতভাবে পাবে। আল্লাহ আমাদের সহায় হোন।



Khaleda_Zia_signatureবেগম খালেদা জিয়া

সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপার্সন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

DAB Logo

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব

১৯৮৯ সাল থেকে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন

১৯৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই ড্যাব চিকিৎসা খাতের সার্বিক উন্নয়ন, চিকিৎসকদের পেশাগত অধিকার সুরক্ষা এবং সর্বসাধারণের উন্নত স্বাস্থ্যসেবায় নিরলসভাবে নিবেদিত।

৩১৭, শেখ প্লাজা (৩য় তলা), মগবাজার, ঢাকা, বাংলাদেশ।

প্রোগ্রাম ও সেবা

  • আমাদের প্রোগ্রাম
  • আসন্ন প্রোগ্রাম
  • প্রেস নোটিশ
  • সেবাসমূহ
  • প্রকাশনা

গুরুত্বপূর্ণ লিঙ্ক

  • আমাদের সম্পর্কে
  • প্রতিষ্ঠাতা সংগঠক
  • সদস্য তালিকা
  • যোগাযোগ

সংযুক্ত থাকুন

আমাদের লেটেস্ট নোটিশ ও হেলথ আপডেট পেতে নিউজলেটারে সাবস্ক্রাইব করুন।

সোশ্যাল মিডিয়া

© 2026 ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সর্বস্বত্ব সংরক্ষিত।

গোপনীয়তা নীতিশর্তাবলী