
প্রেস বিজ্ঞপ্তি
ডেঙ্গু সচেতনতায় ড্যাব এর সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ
তারিখ
05-10-2026
সময়
16:42:52
স্থান
বাংলাদেশ
অংশগ্রহণকারী
১০০+ প্রত্যাশিত
বিস্তারিত বিবরণ
সমগ্র বাংলাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে চলমান কর্মসূচীর অংশ হিসেবে আগামীকাল ০৬ অক্টোবর ২০২৬ তারিখ রোজ: মঙ্গলবার সকাল ১০.৩০ ঘটিকার সময় হলি ফ্যামিলি রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ এর অডিটোরিয়ামে ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব ডা. এম. এ. মুহিত এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং জনাব ব্যারিস্টার আব্দুস সালাম, চেয়ারম্যান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড্যাব এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশীদ ও সঞ্চালনা করবেন ড্যাব এর সম্মানিত মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল।
ধন্যবাদান্তে,
ডাঃ এরফান আহমেদ সোহেল
দপ্তর সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব
বরাবর,
বার্তা সম্পাদক / প্রধান প্রতিবেদক
দৈনিক - - - - - - - - - - - - - - - - - - - / ইলেক্ট্রনিক মিডিয়া - - - - - - - - - - - - - - -
জনাব, প্রেস বিজ্ঞপ্তিটি আপনার বহুল প্রকাশিত ও স্বনামধন্য পত্রিকায়/ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার করার নিমিত্তে সংবাদ কাভারেজের জন্য একজন সাংবাদিক ও একজন ক্যামেরা পার্সন প্রেরণের জন্য অনুরোধ জানাচ্ছি।
ডাঃ এরফান আহমেদ সোহেল
দপ্তর সম্পাদক
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি
ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব



